দৈনিক সংবাদ দিগন্ত

শাপলা চত্বরের রক্তের কথা স্মরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

শাপলা চত্বরের রক্তের কথা স্মরণ
শাপলা চত্বরের রক্তের কথা স্মরণ
ছবি: শাপলা চত্বরের রক্তের কথা স্মরণ

দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি। তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। তিনি আরও বলেন, যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। তাদের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। 

আরও পড়ুন,বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: আইনমন্ত্রী 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা যেদিন আন্দোলনের মাঠে নেমেছিল, সেদিনই শেখ হাসিনার পতন হয়েছিল। আন্দোলনে আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। মাদরাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। সম্মেলনের সমাপনী দিনে ধর্মীয় আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : প্রতিমন্ত্রী শাপলা চত্বর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শাপলা চত্বরের রক্তের কথা স্মরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x