ভারতের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পেলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথা বিবেচনা করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তান সফরে গিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে স্পিকারের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’ শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি। স্পিকারের এ বক্তব্য এমন সময়ে এল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে বিএনপি সরকার তাঁর দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন, দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সরকারের অবস্থান, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তাঁর দেশে ফেরা গ্রহণযোগ্য হবে। বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাঁর কর্মীদের মনোবল ধরে রাখার একটি প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি শেখ হাসিনা দেশে ফিরবেন না বলেও মত প্রকাশ করেন। এদিকে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন বুঝতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।
বিষয় : সিদ্ধান্তের প্রত্যর্পণ অপেক্ষায়

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬