গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু না করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে জনজীবন ও জরুরি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। তিনি জানান, গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জন তাঁর কার্যালয়ের কম্পাউন্ডে প্রবেশ করেন।
আরও পড়ুন, দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
এ সময় তাঁরা অফিসের একটি কাচ ভাঙচুর করেন এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেন। ঘটনার পর হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মীরা বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন। মাঈন উদ্দিন বলেন, ‘স্টাফরা বাইরে গিয়ে কাজ করেন। তারা যদি ভয়ে কাজ করতে না পারেন, তাহলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।’ তিনি আরও জানান, ভবিষ্যতে বিদ্যুতের গাড়ি কিংবা কর্মীদের ওপর হামলা হলে রক্ষণাবেক্ষণ ও সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। কর্মীরা দায়িত্ব পালন করতে না পারলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি এড়াতে গ্রাহকদের সতর্ক ও সচেতন করার উদ্দেশ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের সচেতন মহল মনে করে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য বা অন্য কোনো কারণে বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা হলে এর ভোগান্তি সাধারণ গ্রাহকদেরই বহন করতে হবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬