ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দিতে একটি অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কামান্নায় ২৭ বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পাবেন। পাশাপাশি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে। যারা মুক্তিযোদ্ধা পরিচয়ে অবৈধভাবে ভাতা নিচ্ছেন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। এর জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কেউ এ দেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আইনমন্ত্রী আরও বলেন, যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন এবং বাংলাদেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছেন, তাঁদের দেশে ফিরতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই আসতে হবে। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬