দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে এনসিপির সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে, তবে সেই ঐক্য হতে হবে রাজপথে। গোলটেবিলে আলোচনা করে কোনো ঐক্য হবে না। ঐক্যের পর চাঁদাবাজি চলতে পারে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল চারটার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাঁদের স্বাগত জানান। পরে নেতা-কর্মীদের অংশগ্রহণে চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশের শান্তির ওপর ভারতের শান্তি নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশের মানুষের ওপর নতুন করে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন,খাগড়াছড়িতে ককটেল সন্ত্রাসবিরোধী সমাবেশ

তবে বাংলাদেশের রাজপথে এখনো লাখ লাখ হাদি রয়েছেন বলে হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সীমান্তে আসার যে দুঃসাহস দেখানো হচ্ছে, প্রয়োজনে তাঁকে ভারতের ভেতর থেকে ধরে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হবে। সমাবেশে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা সারজিস আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের দিকে কেউ আঙুল তুললে দেশের মানুষ তার জবাব দেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করে সারজিস আলম বলেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীরা আগামী ডিসেম্বর তো নয়ই, ভবিষ্যতের কোনো ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত আট মাস ধরে দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছেন, সেই কালসাপ এখন ছোবল দিচ্ছে। ভবিষ্যতেও যদি তাদের আশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপির নেতা-কর্মীরা আর কখনো এনসিপিকে পাশে পাবেন না। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে এনসিপির সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x