দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের শিক্ষা সফর

বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের শিক্ষা সফর

ছবি: বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের শিক্ষা সফর

সাতক্ষীরায় শিক্ষা সফর করেছেন ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা (এএসপি)। পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদের এ সফরে জেলা পুলিশের কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও জেলার গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের একটি দল বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা সফর করেন। সফরকালে তাঁরা সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকা সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হয়।জেলা পুলিশের পক্ষ থেকে সফররত শিক্ষানবিশ কর্মকর্তাদের সাতক্ষীরায় স্বাগত জানানো হয়। 

আরও পড়ুন,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর মোশাররফ ও সেক্রেটারি হাবিবুর

পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের দায়িত্ব ও কার্যক্রম এবং মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শিক্ষা সফর পুলিশ কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে জেলা পর্যায়ে পুলিশের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম কাছ থেকে দেখার মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়বে। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ শেষে এসব শিক্ষানবিশ কর্মকর্তা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাঁদের দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের শিক্ষা সফর তাৎপর্যপূর্ণ।

বিষয় : পুলিশ বিসিএস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের শিক্ষা সফর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x