দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে শেখ হাসিনার সমর্থনে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছবি: যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার নতুন বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শেখ হাসিনা এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসির ছবি সংবলিত ব্যানার বহন করেন অংশগ্রহণকারীরা। ব্যানারে লেখা ছিল, ‘গাজীপুর সদর উপজেলাবাসী বলতেছে, শেখের বেটি আইতাছে।’ মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় রুমানা আলী টুসি ও স্থানীয় কয়েকজন নেতার নাম উল্লেখ করেও স্লোগান দেওয়া হয়। মিছিল চলাকালে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। মিছিলের ভিডিও শুক্রবার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিকেল ৩টার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। তাদের পোস্টে দাবি করা হয়, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসির নির্দেশনায় শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কমর উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। 

আরও পড়ুন,গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিছিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, গাজীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল হাসান জিকু, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলী, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর জেলা যুবলীগের প্রচার সম্পাদক শাহীন আহমেদ জিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী। মিছিল শেষে শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কমর উদ্দিন মহাসড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “টুসি আপার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে ছিলাম, আগামীতেও থাকব, ইনশাআল্লাহ।” এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “আমি শুনেছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা মিছিল করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলের কোনো সত্যতা পায়নি।”

বিষয় : মিছিল আওয়ামী লীগ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে শেখ হাসিনার সমর্থনে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x