দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর মোশাররফ ও সেক্রেটারি হাবিবুর

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন

ছবি: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান। পাশাপাশি নায়েবে আমীর ও সহকারী সেক্রেটারিসহ ২২ সদস্যের শূরা ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কার্যালয়ে এক সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ও মনোনীত শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য এবং উপজেলা সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান নবনিযুক্ত উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন। নবগঠিত কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাষ্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসান। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা আনিছুর রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ, নীতি-নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন। 

আরও পড়ুন,সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা-মোটরসাইকেলসহ আটক ১

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সেশনের দায়িত্বশীলদের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : কমিটি গঠন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর মোশাররফ ও সেক্রেটারি হাবিবুর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x