দৈনিক সংবাদ দিগন্ত

শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শাপলা চত্বর সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।এর আগে প্রসিকিউশনের আবেদনের পর গত বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আজ সকালে কারাগার থেকে তাদের আদালতে আনা হয়।আরও  পড়ুন , ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, শাপলা চত্বরের ঘটনাটি ছিল পরিকল্পিত এবং ওই সময় নিহতদের তথ্য গোপনে সহায়তার অভিযোগ রয়েছে দুই সাংবাদিকের বিরুদ্ধে।এ মামলায় এর আগেই সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ ছয়জন কারাগারে রয়েছেন।ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ওই ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্তে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হন।আরও  পড়ুন , ঘরমুখো মানুষের চাপ, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি সকাল ৮টা থেকে

শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ