রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বুধবার (৭ অক্টোবর) আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন মামলার ৪১ আসামির মধ্যে গ্রেপ্তার ১১ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় সংঘটিত ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস,
আরও পড়ুন, ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ বিভিন্ন পর্যায়ের সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও অন্যদের আসামি করা হয়েছে।আসামিদের তালিকায় সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদেরও নাম রয়েছে। তাদের মধ্যে শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার নাম উল্লেখ করা হয়েছে।এ ছাড়া পুলিশের সাবেক ও তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।মামলায় মোট ৪১ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন মামলার বাদী, আসামিপক্ষ ও সংশ্লিষ্টরা।
বিষয় : শাপলা চত্বর হত্যাযজ্ঞে ১ নভেম্বর

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন