মৃত্যুর প্রায় তিন বছর পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছিল ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যার অভিযোগে তাঁর মা আমেনা খাতুনের করা মামলার তদন্তের অংশ হিসেবে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের অবসান হয়নি। চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তাঁর জন্ম। ২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিশুশিল্পী হিসেবে ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় অভিনয় করেন। পরে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমায় নায়িকা হিসেবে পরিচিতি পান। ছবির ‘পাগল মন রে’ গানটি জনপ্রিয় হওয়ার পর দর্শকদের কাছে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন অন্তরা। ২০০০ সালের পর চলচ্চিত্রে তাঁর ব্যস্ততা কমে যায়। ২০১০ সালে গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করে সংসার শুরু করেন। তবে বিয়ের পর স্বামীর আগের সংসারের বিষয়টি জানতে পেরে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জানা যায়। ২০১৪ সালের জানুয়ারিতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অন্তরার মৃত্যু হয়। তাঁর মা আমেনা খাতুনের অভিযোগ ছিল, মেয়েকে নির্যাতনের পর হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী শফিকুল কাউকে তাঁর মেয়ের কাছে যেতে দেননি এবং মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত জানাননি বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ
ময়নাতদন্তের প্রতিবেদনও তাঁকে দেখানো হয়নি বলে অভিযোগ করেন আমেনা খাতুন। অন্তরার আগের সংসারের মেয়েও মায়ের ওপর নির্যাতনের অভিযোগ করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগে বাসায় অন্তরাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়। প্রায় তিন বছর পর আদালতের নির্দেশে কবর থেকে দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। তখন হাড়ের নমুনা পরীক্ষা করে আঘাতের চিহ্ন বা বিষের কোনো উপাদান শনাক্ত করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষার মাধ্যমে কতটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, সে প্রশ্নও ছিল। তৎকালীন তদন্ত কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে পরীক্ষার চূড়ান্ত ফলাফল বা তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। ফলে চিত্রনায়িকা অন্তরার মৃত্যুকে ঘিরে তাঁর পরিবারের তোলা প্রশ্নগুলোর পূর্ণাঙ্গ জবাব এখনো অজানা।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬