যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এছাড়াও কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সহসভাপতি ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন, কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১
এদিকে, ‘শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবি সমন্বয়ক পরিষদ’-এর উদ্যোগে তাঁর হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি ‘আবু বকর আবু স্মৃতি ফাউন্ডেশন’-এর সরকারি স্বীকৃতির লক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামানের নিকট আনুষ্ঠানিক আবেদনপত্র দাখিল করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা আবু বকর আবু। পরদিন ১৯ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয় : ইউপি চেয়ারম্যান মৃত্যুবার্ষিকী

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬