দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত
ছবি: সড়ক দুর্ঘটনায় নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলমগীর নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আরও পড়ুন, গাজীপুরে আরবি ও জেনারেল ১১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলমগীর ও সাহাদাৎ একটি মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখ পীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন এবং অপর আরোহী সাহাদাৎ গুরুতর আহত হন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা ট্রাকচাপা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলমগীর নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আরও পড়ুন, গাজীপুরে আরবি ও জেনারেল ১১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলমগীর ও সাহাদাৎ একটি মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখ পীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন এবং অপর আরোহী সাহাদাৎ গুরুতর আহত হন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x