দৈনিক সংবাদ দিগন্ত

সাবেক চেয়ারম্যানকে নওগাঁয় আটক করলো পুলিশ

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।আরো পড়ুন , শামা ওবায়েদের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা বন্ধে নির্দেশ রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক চেয়ারম্যানকে নওগাঁয় আটক করলো পুলিশ