দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন ।দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তমিজ উদ্দিন ছাত্ররাজনীতির পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ।মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার চেষ্টা করেছেন বলে জানান তিনি।তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তমিজ উদ্দিন । একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন তিনি ।উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের সমর্থন পেলে সাভারের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ এই ছাত্রনেতা ।

আরও  পড়ুন, মধ্যনগরে হাজং সম্প্রদায়ের নিয়ে গ্রাম আদালত বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

তমিজ উদ্দিন বলেন, “সাভার উপজেলাকে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য । জনগণের সমর্থন পেলে উপজেলার উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা তৈরি এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।”তিনি আরও বলেন, “তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে চাই । মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো । দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে সাভারের উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান অঙ্গীকার।”এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে সাভারবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ।

বিষয় : ইউপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমর্থন প্রত্যাশা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x