দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মধ্যনগরে হাজং সম্প্রদায়ের নিয়ে গ্রাম আদালত বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

হাজং সম্প্রদায়ের নিয়ে গ্রাম আদালত বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অন্তর্গত ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা, বান্দ্রা গ্রামের আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং সম্প্রদায়ের মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্রাম আদালত সচেতনতা বিষয় নিয়ে  ক্ষুদ্রনৃগোষ্ঠীর নারী পুরুষ নিয়ে উঠান বৈঠকে আলোচনা করা হয়। গ্রাম আদালতের সেবা সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা এবং সহজে, স্বল্প খরচে ও দ্রুত স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে বান্দ্রা গ্রামের হাজং সম্প্রদায়ের নারী- পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।উঠান বৈঠকটি পরিচালনা করেন গ্রাম আদালত, মধ্যনগর উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ মোর্শেদুল আলম। তিনি উপস্থিত জনগণের সামনে গ্রাম আদালতের উদ্দেশ্য এবং কার্যক্রম, এখতিয়ার ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

আরও পড়ুন, বিআরটিসি বাসের চাপায় শ্যামনগরে মোটরসাইকেল আরোহী নিহত

পাশাপাশি পারিবারিক, সামাজিক ও স্থানীয় ছোটখাটো বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরেন।এছাড়াও মোর্শেদুল আলম আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়া বিশেষ করে হাজং সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় উপস্থিত হাজং সম্প্রদায়ের উপস্থিত সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং সেবা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেন।পরিশেষে উপস্থিত স্থানীয়রা জানান, এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে তাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিষয় : ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রাম আদালত বৈঠক অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যনগরে হাজং সম্প্রদায়ের নিয়ে গ্রাম আদালত বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x