দৈনিক সংবাদ দিগন্ত

আমজাদ আলী খানের জীবনে শুভলক্ষ্মীর অবদান অপরিসীম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ছবি: সংগৃহীত ছবি

ভারতের কিংবদন্তি সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খানের সঙ্গে ভিন্ন ধর্মে বিয়ে এবং শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তাঁর স্ত্রী শুভলক্ষ্মী বরুয়া। আসামের এক হিন্দু পরিবারে বেড়ে ওঠা শুভলক্ষ্মী বিয়ের পর মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি রক্ষণশীল মুসলিম পরিবারে গিয়ে প্রথম দিকে নানা সাংস্কৃতিক পার্থক্যের মুখোমুখি হন। ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভলক্ষ্মী বলেন, আমজাদ আলী খান বিশ্বজুড়ে ঘুরেছেন এবং নানা সংস্কৃতির মানুষের সঙ্গে মিশেছেন। ফলে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল উদার। তবে শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা বাইরের জগতের সঙ্গে ততটা পরিচিত না হওয়ায় একজন হিন্দু স্ত্রীকে মেনে নিতে তাঁদের কিছুটা সময় লেগেছিল। শুভলক্ষ্মীর ভাষ্য, নিজের সোজাসাপ্টা স্বভাবের কারণেই তিনি ধীরে ধীরে পরিবারের সবার মন জয় করেন। মজার ছলে তিনি বলেন, ‘আমি সবাইকে বেশ শাসনে রাখতাম। আমজাদের বড় ভাই আমার নিজের বড় ভাইয়ের মতো ছিলেন। সবাই আমার কথা শুনত এবং শ্বশুরবাড়িতে আমি বেশ আদর পেয়েছি। 

আরও পড়ুন,ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে রামায়ণের জয়জয়কার

আমার মনে হয় আমিই জিতেছি।’ তাঁদের পরিচয় ১৯৭৫ সালে একটি সংগীত উৎসবে। সেখানে শুভলক্ষ্মীর ভরতনাট্যম পরিবেশনা দেখে তাঁর প্রতি আকৃষ্ট হন আমজাদ আলী খান। ওই সময় ব্যক্তিগত জীবনের নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন এই সংগীতশিল্পী। প্রথম বিয়ে ভেঙে যাওয়া ও মদ্যপানে আসক্তির মতো কঠিন অভিজ্ঞতার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। আমজাদ জানান, শুভলক্ষ্মীর সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবনে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরে আসে। তাঁদের সম্পর্ক প্রথম দেখায় প্রেমের মতো ছিল না; বরং সময়ের সঙ্গে গভীর হয়েছে। সংগীতই তাঁদের সম্পর্কের অন্যতম প্রধান বন্ধন হয়ে উঠেছে। শুভলক্ষ্মী বলেন, স্বামী স্বভাবগতভাবে কোমল মনের মানুষ, আর তিনি তুলনামূলক সোজাসাপ্টা। ব্যক্তিগত জীবন ও সংগীত দুই ক্ষেত্রেই আমজাদকে সমর্থন দিয়েছেন তিনি। সংসার সামলানোর পাশাপাশি স্বামী ও ছেলেদের কুর্তার নকশাও নিজেই করেন। ৫০ বছরের দাম্পত্য জীবন পূর্ণ করার কথা উল্লেখ করে শুভলক্ষ্মী বলেন, সৃষ্টিকর্তার কৃপায় তাঁরা একসঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। আমজাদও স্বীকার করেছেন, তাঁর জীবন ও পরিবারের জন্য শুভলক্ষ্মীর অবদান অপরিসীম।

বিষয় : জীবনে আমজাদ অপরিসীম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আমজাদ আলী খানের জীবনে শুভলক্ষ্মীর অবদান অপরিসীম

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x