দৈনিক সংবাদ দিগন্ত

‘মাতৃভূমি’র গান নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক

সোনা মহাপাত্র।
সোনা মহাপাত্র।
ছবি: সোনা মহাপাত্র।

বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’র গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানটি নিয়ে এবার কটাক্ষ করেছেন সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার সোনা মহাপাত্র। এ প্রসঙ্গে সালমানের সঙ্গে ২০১৬ সালে শুরু হওয়া পুরোনো বিরোধ এবং পরবর্তী সময়ে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।সালমান খান নিজেই গানটি গেয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে সোনা মহাপাত্র গানটি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, ইনস্টাগ্রাম খুলতেই তাঁর সামনে সালমানের গানটি এসেছে। সৈনিকদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত সিনেমার গানে মদ্যপান ও উড়োজাহাজ হওয়ার বিষয় নিয়ে গান শুনে তিনি বিস্মিত হয়েছেন। কটাক্ষ করে প্রশ্ন তোলেন, এটাই কি সেই সৃজনশীল জগৎ, যা তিনি মিস করছিলেন? ভিডিওতে সোনা জানান, ২০২৬ সালের শেষে পেশাদার সংগীতশিল্পী হিসেবে তাঁর ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হবে। তাঁর মতে, ২০১৬ সাল ছিল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। সে বছর সালমান খানের একটি মন্তব্যের প্রতিবাদ করেছিলেন তিনি।

আরও পড়ুন, তৃতীয় সন্তান নিয়ে উচ্ছ্বসিত অ্যান ও অ্যাডাম

 শুটিংয়ের ক্লান্তিকে ধর্ষণের শিকার নারীর অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছিলেন সালমান এমন মন্তব্যের বিরোধিতা করার পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্তা করা হয় বলে দাবি করেন সোনা। সোনা জানান, ওই ঘটনার পর তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। তাঁর অশ্লীল ও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়। পরিবারের সদস্য, এমনকি তাঁর মাকেও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি গুরুতর হওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন বলেও জানান তিনি। সালমানের সঙ্গে বিরোধে জড়ানোর কারণে তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মন্তব্যেরও জবাব দিয়েছেন সোনা। তিনি বলেন, নিজের শর্তে কাজ করে ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন। গত ১০ বছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, আসলে কার ক্যারিয়ারের জন্য সহানুভূতির প্রয়োজন ছিল? এর আগে ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সালমানের মন্তব্যেরও সমালোচনা করেছিলেন সোনা। সে সময়ও তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেন এই সংগীতশিল্পী।

বিষয় : বিতর্ক সামাজিক মাতৃভূমি’র

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

‘মাতৃভূমি’র গান নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x