দৈনিক সংবাদ দিগন্ত

তৃতীয় সন্তান নিয়ে উচ্ছ্বসিত অ্যান ও অ্যাডাম

তৃতীয় সন্তানের মা হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান।

ছবি: তৃতীয় সন্তানের মা হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান।

তৃতীয় সন্তানের মা হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে তাঁদের পরিবারে এসেছে নতুন অতিথি। বিনোদনবিষয়ক সাময়িকী পিপল এ খবর নিশ্চিত করেছে। অ্যান ও অ্যাডাম দম্পতির আগে দুই ছেলে রয়েছে। তাদের বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর। তৃতীয়বার মা হতে যাওয়ার সুখবরটি গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন অভিনেত্রী। ওই পোস্টে সাদা পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ করেন অ্যান। হাসিমুখে পেটে হাত রেখে সুখবর জানানোর পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’ গত অক্টোবরে ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে তৃতীয় সন্তান আসার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন তিনি। অ্যান বলেছিলেন, নতুন অতিথিকে ঘিরে তাঁরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

আরও পড়ুন, জুবিন গর্গের মৃত্যু: ১৪৩ সাক্ষীর সাক্ষ্য, পরবর্তী শুনানি ৩০ নভেম্বর

 তবে চার সদস্যের পরিবার হিসেবে কাটানো সময়টুকুও উপভোগ করতে চেয়েছিলেন। কারণ, নতুন সন্তান আসার পর পরিবারের সবার জীবনেই পরিবর্তন আসবে। তৃতীয়বার মা হওয়ার খবর প্রকাশের আগে বেশ কিছুদিন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন অ্যান। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমার প্রচারণার সময়ও এ বিষয়ে কিছু জানাননি তিনি। সিনেমাটির প্রচারণায় যেন মনোযোগ থাকে, সে কারণেই নিজের পছন্দমতো সময়ে সুখবরটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে অ্যান জানান, ৪৩ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তাঁদের জন্য ছিল বিস্ময়কর। মজা করে অনাগত সন্তানকে ‘বাজার-বিটার’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।কাজের ক্ষেত্রে অ্যানকে সর্বশেষ দেখা গেছে ‘ভেরিটি’ সিনেমায়। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার তারকাবহুল অভিনয়শিল্পীদের মধ্যেও রয়েছেন তিনি।

বিষয় : তৃতীয় লিঙ্গ সন্তান উচ্ছ্বসিত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তৃতীয় সন্তান নিয়ে উচ্ছ্বসিত অ্যান ও অ্যাডাম

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x