জন্মদিনে ভক্তদের জন্য নতুন সিনেমার চমক নিয়ে এলেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নতুন সিনেমা ‘লিম্বো’র পোস্টার। কল্পবিজ্ঞানভিত্তিক এই চলচ্চিত্রে মহাকাশের এক ভিন্ন জগতে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা তানিম রহমান অংশু। আর এর চিত্রনাট্য লিখেছেন ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। তিনি ‘লাপাত্তা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে শরিফুল রাজ লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা লিম্বো। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।’
আরও পড়ুন,সুরের জাদুতে পাঁচ দশকের বেশি সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী রুনা
অন্যদিকে রাজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নির্মাতা তানিম রহমান অংশুও সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এবার সার্ফিং হবে আকাশে। জানা গেছে, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লিম্বো’র। তবে সিনেমাটির গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এবার কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে অভিনয়ের মধ্য দিয়ে নতুন ধরনের অভিজ্ঞতা দিতে যাচ্ছেন দর্শকদের। মহাকাশ, কল্পবিজ্ঞান আর ভিন্নধর্মী গল্পের সমন্বয়ে নির্মিতব্য ‘লিম্বো’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা সিনেমাটির পরবর্তী ঘোষণা এবং বড় পর্দায় শরিফুল রাজের নতুন রূপ দেখার।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬