দৈনিক সংবাদ দিগন্ত

ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে রামায়ণের জয়জয়কার

বিশ্বজুড়ে রামায়ণের জয়জয়কার
বিশ্বজুড়ে রামায়ণের জয়জয়কার
ছবি: বিশ্বজুড়ে রামায়ণের জয়জয়কার

মুক্তির মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে দেড় হাজার কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে ইতিহাস গড়েছে পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: রাইজ অব দ্য লিজেন্ড’। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি দ্রুততম সময়ে ১ হাজার ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা ভারতীয় সিনেমার রেকর্ড গড়েছে।রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির ১৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আনুমানিক আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ কোটি রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে প্রায় ১ হাজার ৯ কোটি রুপি। আর আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ৫১০ কোটি রুপি। এর আগে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ১৬ দিনে ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছিল। ‘পুষ্পা ২: দ্য রুল’ সময় নিয়েছিল ১৭ দিন। আর ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এই অঙ্কে পৌঁছেছিল ২০ দিনে। আমির খানের ‘দাঙ্গাল’ নিয়েছিল ৩০ দিন। শুধু বক্স অফিস আয়েই নয়, টিকিট বিক্রি এবং আইম্যাক্স প্রদর্শনীতেও একের পর এক রেকর্ড গড়েছে সিনেমাটি। অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোতে এক দিনে বিক্রি হয়েছে ১৬ লাখ ৬০ হাজার টিকিট। এক ঘণ্টায় বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি টিকিট। টানা চার দিন প্রতিদিন ১০ লাখের বেশি টিকিট বিক্রির নজিরও গড়েছে ছবিটি। 

আরও পড়ুন,আলো আসবেই বিতর্কের পর এবার গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি

আইম্যাক্স সংস্করণেও নতুন মাইলফলক তৈরি করেছে ‘রামায়ণ’। বিশ্বব্যাপী এই ফরম্যাটে সিনেমাটির উদ্বোধনী আয় প্রায় ৬০ লাখ ডলার। ভারতের বাজারে আয় হয়েছে প্রায় ২০ লাখ ডলার। মুক্তির পঞ্চম দিনে ভারতের বাজারে নিট ১০০ কোটি রুপি আয় করে ছবিটি। একই দিনে ৯৫ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার সর্বোচ্চ সোমবারের আয়ের রেকর্ডও গড়ে। প্রথম সাত দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই ভারতের নিট আয় দাঁড়ায় ৪০৯ কোটি ৫৬ লাখ রুপি। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। ছবিটি রণবীর কাপুর, সাই পল্লবী ও পরিচালক নীতেশ তিওয়ারির ক্যারিয়ারেও উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড তৈরি করেছে। সব মিলিয়ে মুক্তির মাত্র ১৪ দিনে দেড় হাজার কোটি রুপির বেশি আয় করে ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ‘রামায়ণ: রাইজ অব দ্য লিজেন্ড’।

বিষয় : রামায়ণ জয়জয়কার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে রামায়ণের জয়জয়কার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x