দৈনিক সংবাদ দিগন্ত

সুস্মিতা সেনের ৫১তম জন্মদিনে আলোচনায় তাঁর প্রেমের গল্প

সুস্মিতা সেন
সুস্মিতা সেন
ছবি: সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিজীবন বরাবরই ভক্ত ও বিনোদনপ্রেমীদের আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে শুরু করে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে কিছু সম্পর্কের খবর ছিল নিছক গুঞ্জন, আবার কিছু সম্পর্কের কথা নিজেই প্রকাশ করেছেন এই অভিনেত্রী। আজ ৫১তম জন্মদিনে আলোচনায় এসেছে তাঁর জীবনের আলোচিত প্রেমের অধ্যায়গুলো। ২০১৩ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়। তবে বিয়ের খবর অস্বীকার করে সুস্মিতা জানিয়েছিলেন, ওয়াসিম আকরাম তাঁর বন্ধু এবং বন্ধুই থাকবেন। আকরামও এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বলিউডে অভিষেকের সময় চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ওঠে। পরে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ২০০৬ সালে শুরু হওয়া তাঁদের সম্পর্ক প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল। 

আরও পড়ুন,আলো আসবেই বিতর্কের পর এবার গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি

এ ছাড়া নির্মাতা মুদাসসর আজিজ ও ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও তাঁর প্রেমের খবর প্রকাশিত হয়। মডেল রেহমান শালের সঙ্গে সুস্মিতার সম্পর্কও ছিল বেশ আলোচিত। ২০২১ সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের খবর নিজেই জানান অভিনেত্রী। তবে সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব অটুট থাকার কথা জানান তিনি। এরপর ২০২২ সালের জুলাইয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে ছবি প্রকাশ করে তাঁদের প্রেমের সম্পর্কের কথা জানান। এ নিয়ে বিয়ের গুঞ্জন ছড়ালেও সুস্মিতা স্পষ্ট করেন, তাঁদের বিয়ে কিংবা আংটিবদল কিছুই হয়নি। ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া ও একই বছর মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান সুস্মিতা। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন। ব্যক্তিজীবনে ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহ নামে দুই কন্যাসন্তান দত্তক নেন এই অভিনেত্রী। ২০২৪ সালে এক অনুষ্ঠানে সুস্মিতা জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি।

বিষয় : সুস্মিতা সেন প্রেমের গল্প

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সুস্মিতা সেনের ৫১তম জন্মদিনে আলোচনায় তাঁর প্রেমের গল্প

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x