এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
আরও পড়ুন, বাংলাদেশ-স্লোভেনিয়া সম্পর্কে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে। পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিষয় : সফর প্রধানমন্ত্রীর লালমনিরহাটে

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬