দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-স্লোভেনিয়া সম্পর্কে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা

পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ।

ছবি: পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ।

বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। 

আরও পড়ুন, সহিংসতা প্রতিরোধে সাত জেলায় বিজিবির নিরাপত্তা তৎপরতা

আলোচনায় অভিবাসন ও মানুষের যাতায়াতসংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়ও গুরুত্ব পায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এরপর বুধবার তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।

বিষয় : স্লোভেনিয়া সম্পর্কে সহযোগিতার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-স্লোভেনিয়া সম্পর্কে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। 

আরও পড়ুন, সহিংসতা প্রতিরোধে সাত জেলায় বিজিবির নিরাপত্তা তৎপরতা

আলোচনায় অভিবাসন ও মানুষের যাতায়াতসংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়ও গুরুত্ব পায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এরপর বুধবার তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x