দৈনিক সংবাদ দিগন্ত

ভাইকে জীবিত ফেরত চান নিহত বিএনপি নেতার বোন

‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’ নড়াইলের কালিয়ায় হামলায় নিহত বিএনপি নেতা সোহেল রানার মরদেহের অপেক্ষায় এমন আহাজারি করছিলেন তাঁর বোন। তাঁর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শেখ শাহীন ইসলাম ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন। পুলিশ সুপার শিকদার আল-মামুন তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করলে বেন্দারচর এলাকায় হামলা হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহতদের মধ্যে শাহীন ও সোহেলকে খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। 

আরও পড়ুন, জাতীয় সংলাপ নিয়ে টকশোতে রুমিন ফারহানার বক্তব্য

এদিকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্রেন, ব্যবসাপ্রতিষ্ঠান, বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন হেলপার মো. সিয়াম হাওলাদার। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বাস, লেগুনা ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে। চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর পল্লবীতে বাসে অগ্নিসংযোগ এবং শাহজাহানপুর ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহজাহানপুরে বিস্ফোরণে নাসিমা বেগম নামে এক নারী আহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনীতে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুগুলো প্রকৃত বোমা কি না, পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিষয় : নিহত জীবিত নেতার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভাইকে জীবিত ফেরত চান নিহত বিএনপি নেতার বোন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x