দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কেশবপুরে বিএনপি নেতা আবুবক্কার আবুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপি নেতা আবুবক্কার আবু
বিএনপি নেতা আবুবক্কার আবু
ছবি: বিএনপি নেতা আবুবক্কার আবু

কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি, কেশবপুর উপজেলা মজিদপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান শহীদ আবুবক্কার আবুর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনের দেওয়া তথ্য অনুযায়ী জানাগেছে  শহীদ আবুবক্কার আবুর রূহের মাগফিরাত কামনা ও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নিম্নলিখিত কর্মসূচিগুলো পালিত হবে। 

আরও পড়ুন, কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার

কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে সকাল ১০ টায় 'শহীদ আবুবক্কার আবু হত্যার বিচারের দাবি সমন্বয়ক পরিষদ'-এর উদ্যোগে 'আবু বক্কার আবু স্মৃতি ফাউন্ডেশন'-এর স্বীকৃতির লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদনপত্র দাখিল, হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান, সকাল ১১ টায় যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঘোষিত সকল কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং মরহুমের শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : মৃত্যুবার্ষিকী বিএনপি নেতা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কেশবপুরে বিএনপি নেতা আবুবক্কার আবুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x