ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় কৃষিজমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাত ১১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে মো. শামিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি গোবিন্দপুর এলাকার জজু মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং কৃষিজমির উর্বরতা ও অস্তিত্ব রক্ষায় অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬