টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাটি খননের সময় ‘East Pakistan Police Tangail’ লেখা দুটি লোহার বাক্স পাওয়া গেছে। বাক্স দুটির ভেতরে গ্রেনেডসদৃশ বস্তু রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্স দুটি উদ্ধার করে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া থলচালা (টঙ্গীর চালা) এলাকায়, মাটি খননের সময় বাক্স দুটি পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাটি খনন করতে গিয়ে শ্রমিকেরা হঠাৎ দুটি লোহার বাক্স দেখতে পান। পরে বাক্সগুলোর গায়ে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাক্স দুটি উদ্ধার করে। আরও পড়ুন,কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজনপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাক্স দুটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে বাক্সগুলোর প্রকৃত পরিচয়, ভেতরে থাকা বস্তুগুলোর ধরন এবং এগুলোর ঐতিহাসিক গুরুত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে, বাক্সের ভেতরে গ্রেনেডসদৃশ বস্তু থাকায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। এ ধরনের বস্তু বিপজ্জনক হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলো স্পর্শ বা নাড়াচাড়া না করার জন্য সতর্ক থাকা জরুরি। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।