দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

উখিয়ায় অবৈধ মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ছেপটখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা নুরুল আবছার (৩৫)কে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন, এনসিপির ফেনী জেলা শাখার পাঁচ নেতার পদত্যাগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘উখিয়ায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উখিয়া উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে, যা এলাকার পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিষয় : জরিমানা কক্সবাজার মাটি অভিযানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়ায় অবৈধ মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ছেপটখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা নুরুল আবছার (৩৫)কে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন, এনসিপির ফেনী জেলা শাখার পাঁচ নেতার পদত্যাগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘উখিয়ায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উখিয়া উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে, যা এলাকার পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত