আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী আলোচনা। পাড়া-মহল্লা, হাটবাজার ও চায়ের দোকানে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও নির্বাচনী কৌশল নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। সব মিলিয়ে আগাম নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য চারজনের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। তবে আলোচনায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনাসদস্য দিদারুল আলম দিদার। স্থানীয় ভোটারদের একটি অংশের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ ও সমর্থনের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যে দিদারুল আলম দিদার ইউনিয়নের শিবনগর, মুচড়া, এগারানি, শ্যামপুর, কাঠালতলা, বল্লী, রায়পুর, ভাটরা, ঘরচালা, শিয়ালডাঙ্গা, আমতলা ও ভাটপাড়া গ্রামে গণসংযোগ শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।
আরও পড়ুন, তালায় এসিল্যান্ডের পর বদলি ইউএনও, প্রশাসনিক শূন্যতার শঙ্কা
নির্বাচনী পরিস্থিতি নিয়ে শিবনগর গ্রামের ভ্যানচালক আব্দুল আলিম সংবাদ দিগন্তকে বলেন, চেয়ারম্যান পদে কয়েকজনের নাম শোনা গেলেও দিদারুল আলমের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। অতীতের জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত উন্নয়ন না পাওয়ায় এবার অনেকেই নতুন নেতৃত্ব দেখতে চান। তিনি মনে করেন, দিদারুল আলম একজন শিল্পপতি হওয়ায় ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। মুচড়া গ্রামের প্রবীণ বাসিন্দা মহাশিন আলী সংবাদ দিগন্তকে বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সততা, যোগ্যতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ বিবেচনা করা জরুরি। জেনেশুনে অযোগ্য ব্যক্তিকে ভোট দিলে তার দায় ভোটারদেরও নিতে হয়। তাই এলাকার মানুষ একজন সৎ ও জনবান্ধব ব্যক্তিকে নির্বাচিত করতে চান। একই গ্রামের কমলা খাতুন সংবাদ দিগন্তকে বলেন, যিনি মানুষের কল্যাণে কাজ করেন এবং সাধারণ মানুষের পাশে থাকেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁকেই গুরুত্ব দেওয়া উচিত। বল্লী গ্রামের সাতজান বিবি ও তরুণ ভোটার আসিফ সংবাদ দিগন্তকে বলেন, দিদারুল আলম দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ঈদে দুস্থদের মধ্যে সেমাই, চিনি ও নতুন পোশাক বিতরণের পাশাপাশি দুর্গাপূজায় ইউনিয়নের বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা ও মিষ্টি প্রদান করেছেন। বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের পাশে জমি কিনে মসজিদ নির্মাণসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর অবদান রয়েছে বলেও জানান তাঁরা।
আরও পড়ুন, ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি
স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম সংবাদ দিগন্তকে বলেন, এলাকার কোনো মানুষ বিপদে পড়ে তাঁর কাছে সহযোগিতা চাইলে তিনি সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর পরিচিতি তৈরি হয়েছে। এদিকে নিজের প্রার্থিতা ও নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে দিদারুল আলম দিদার সংবাদ দিগন্তকে বলেন, বল্লী ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মাদক নির্মূল, দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ প্রতিষ্ঠা এবং একটি আদর্শ ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে বল্লী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে নির্বাচনী আলোচনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা থাকছেন এবং ভোটাররা কাকে নেতৃত্বের দায়িত্ব দিতে চান, তা নির্ধারিত হবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা ও ভোটারদের রায়ের মধ্য দিয়ে।
বিষয় : সাতক্ষীরা স্বতন্ত্র প্রার্থী

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬