দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মির্জাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের উন্নয়নে ৬৮ প্রকল্পে চেক বিতরণ, চার বছরে দৃশ্যমান পরিবর্তনের আশা মন্ত্রীর

বাকলিয়ায় মাদক কারবার ও আধিপত্যের দ্বন্দ্বে সোবহান খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২

টাঙ্গাইল জেলা প্রশাসকের যমুনার দুর্গম চরে স্কুল পরিদর্শন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার

দেবহাটায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ডাম্পারের দাপটে বেহাল সরকারি রাস্তা

সাতক্ষীরায় একদিনেই চালু দুটি ‘মানবতার দেয়াল’, বিনামূল্যে পোশাক পাবেন অসহায় মানুষ

কদমতলায় মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি

ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা

ছবি: ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা

মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে হঠাৎ বৃষ্টিতে কাটা ধান ও আলুর জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনে স্যালো মেশিন ব্যবহার করছেন অনেক কৃষক। স্থানীয় কৃষক আতাউর রহমান বলেন, আকস্মিক বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার কাটা ধানের জমি ও আলুখেতে পানি জমেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। জমিতে জমে থাকা পানি সরাতে নিজেদের উদ্যোগে সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন তারা। একদিকে সারের সংকট, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা—সব মিলিয়ে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। 

আরও পড়ুন,বান্দরবান-কক্সবাজারে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার প্রস্তাব

এ বিষয়ে খোড়াগাছ ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা এহসান আলী বলেন, “খোড়াগাছ ইউনিয়নের কিছু ধানের জমি ও কিছু আলুর জমিতে হঠাৎ বৃষ্টির কারণে পানি জমেছে। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের জমিতে জমে থাকা পানি সেচের মাধ্যমে দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” স্থানীয় কৃষকদের অভিযোগ, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিস থেকে তারা প্রত্যাশিত সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জমিগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করা হোক।

বিষয় : ফসল নিষ্কাশন ব্যবস্থা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x