দৈনিক সংবাদ দিগন্ত

ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি

মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে হঠাৎ বৃষ্টিতে কাটা ধান ও আলুর জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনে স্যালো মেশিন ব্যবহার করছেন অনেক কৃষক। স্থানীয় কৃষক আতাউর রহমান বলেন, আকস্মিক বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার কাটা ধানের জমি ও আলুখেতে পানি জমেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। জমিতে জমে থাকা পানি সরাতে নিজেদের উদ্যোগে সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন তারা। একদিকে সারের সংকট, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা—সব মিলিয়ে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। আরও পড়ুন,বান্দরবান-কক্সবাজারে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার প্রস্তাবএ বিষয়ে খোড়াগাছ ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা এহসান আলী বলেন, “খোড়াগাছ ইউনিয়নের কিছু ধানের জমি ও কিছু আলুর জমিতে হঠাৎ বৃষ্টির কারণে পানি জমেছে। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের জমিতে জমে থাকা পানি সেচের মাধ্যমে দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” স্থানীয় কৃষকদের অভিযোগ, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিস থেকে তারা প্রত্যাশিত সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জমিগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করা হোক।

ক্ষেতের ফসল রক্ষায় দ্রুত নিষ্কাশন ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি