ঢাকা-৭ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলটির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।শনিবার এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতাকর্মীরা দলে যোগ দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় ইসহাক সরকারও এনসিপিতে যুক্ত হতে পারেন বলে আলোচনা চলছে।এর আগেও রোববার এবি পার্টি ও আপ বাংলাদেশ থেকে একাধিক নেতা এনসিপিতে যোগ দেন। আরো পড়ুন , বিএনপি সমর্থকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধানদলটি বিএনপি থেকে বহিষ্কৃত এবং বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বলে জানা গেছে।ইসহাক সরকার পূর্বে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপি তাকে বহিষ্কার করে।এরপর তিনি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীকে নির্বাচনে অংশ নেন, তবে সেখানে তিনি তৃতীয় অবস্থানে থাকেন।রাজনৈতিক জীবনে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ইসহাক সরকারের বিরুদ্ধে একাধিক মামলা হলেও পরে সেগুলো থেকে তিনি খালাস পান।