দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভাঙ্গায় ডিবি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অস্ত্রসহ হুমকি

স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের সমর্থকদের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধমকি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রসহ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের সমর্থকদের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া প্রচারণাকালে একাধিক স্থানে নারী কর্মীদের হেনস্তারও অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে। (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে আব্দুস সামাদ মাতুব্বরের বাড়িতে ডিবি পরিচয়ে হানা দেয় দুর্বৃত্তরা। 

ওই বাড়িতে থাকা সিসি ক্যামেরায় দেখা যায়, রাত ২ টা ১৮ মিনিটে একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা আসেন। এ সময় ৮/১০ জন লোক বাড়ির ভেতরে প্রবেশ করে দরজায় শব্দ  করতে থাকেন। এ সময় দুইজনের কাধে ঝুলানো অবস্থায় শর্টগান (আগ্নেয়াস্ত্র) দেখা যায়। এছাড়া বলতে শোনা যায়, এই বাবুল (সামাদ মাতুব্বরের ছেলে) দরজা খোল, আমরা থানা থেকে আসছি। প্রায় ১০ মিনিট অবস্থান করে পরে ২টা ২৮ মিনিটে চলে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে বাবুল মাতুব্বর বলেন, আমি মুজাহিদ ভাইকে ভালবেসে তার নির্বাচন করতেছি কিন্তু প্রতিনিয়ত বিএনপির লোকজন আমাকে হুমকি দিতেছে।

আরো পড়ুন , ধর্মঘট স্থগিতের ঘোষণা, স্বস্তি ফিরল চট্টগ্রাম বন্দর

 এরমধ্যে গতকাল রাতে আড়াইটার দিকে তিনটি গাড়িতে করে অনেক লোক আসে, তারা আমাকে ডাকতে থাকে এবং থানা থেকে এসেছি বলে জানায়। তখন আমি ও আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তারা দরজার বাইরে থেকে আমাকে বলে- তুই ফুটবলের সাথে থাকলে গুলি করে মেরে ফেলব। এর আগে আরও দুইদিন রাতে তাদের বাড়িতে হানা দেয়া হয় বলে জানান। তবে রাতে থানা থেকে কোনো পুলিশ সদস্য ওই গ্রামে যায়নি বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।

 তিনি বলেন- ঘটনাটি আমার জানা নেই এবং থানায় কেউ অভিযোগও দেননি। এদিকে সোমবার বিকালে চরভদ্রাসন উপজেলার দুটি এলাকায় এই স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনস্তা করা হয় বলে আসনটির নির্বাচন ও বিচারিক কমিটির কাছে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ দায়ের করেন মাকসুদা বেগম নামে এক নারী সমর্থক। অভিযোগে বলা হয়- মুজাহিদ বেগের কর্মী হিসেবে লিফলেট নিয়ে চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বেলতলা এলাকায় প্রচারণাকালে স্থানীয় কৃষকদল নেতা কামরুল হাসান ফিরোজের নেতৃত্বে হেনস্তা করা হয়। 

বিষয় : হুমকি স্বতন্ত্র প্রার্থী ডিবি পুলিশ হুমকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভাঙ্গায় ডিবি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অস্ত্রসহ হুমকি

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রসহ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের সমর্থকদের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া প্রচারণাকালে একাধিক স্থানে নারী কর্মীদের হেনস্তারও অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে। (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে আব্দুস সামাদ মাতুব্বরের বাড়িতে ডিবি পরিচয়ে হানা দেয় দুর্বৃত্তরা। 

ওই বাড়িতে থাকা সিসি ক্যামেরায় দেখা যায়, রাত ২ টা ১৮ মিনিটে একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা আসেন। এ সময় ৮/১০ জন লোক বাড়ির ভেতরে প্রবেশ করে দরজায় শব্দ  করতে থাকেন। এ সময় দুইজনের কাধে ঝুলানো অবস্থায় শর্টগান (আগ্নেয়াস্ত্র) দেখা যায়। এছাড়া বলতে শোনা যায়, এই বাবুল (সামাদ মাতুব্বরের ছেলে) দরজা খোল, আমরা থানা থেকে আসছি। প্রায় ১০ মিনিট অবস্থান করে পরে ২টা ২৮ মিনিটে চলে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে বাবুল মাতুব্বর বলেন, আমি মুজাহিদ ভাইকে ভালবেসে তার নির্বাচন করতেছি কিন্তু প্রতিনিয়ত বিএনপির লোকজন আমাকে হুমকি দিতেছে।

আরো পড়ুন , ধর্মঘট স্থগিতের ঘোষণা, স্বস্তি ফিরল চট্টগ্রাম বন্দর

 এরমধ্যে গতকাল রাতে আড়াইটার দিকে তিনটি গাড়িতে করে অনেক লোক আসে, তারা আমাকে ডাকতে থাকে এবং থানা থেকে এসেছি বলে জানায়। তখন আমি ও আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তারা দরজার বাইরে থেকে আমাকে বলে- তুই ফুটবলের সাথে থাকলে গুলি করে মেরে ফেলব। এর আগে আরও দুইদিন রাতে তাদের বাড়িতে হানা দেয়া হয় বলে জানান। তবে রাতে থানা থেকে কোনো পুলিশ সদস্য ওই গ্রামে যায়নি বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।

 তিনি বলেন- ঘটনাটি আমার জানা নেই এবং থানায় কেউ অভিযোগও দেননি। এদিকে সোমবার বিকালে চরভদ্রাসন উপজেলার দুটি এলাকায় এই স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনস্তা করা হয় বলে আসনটির নির্বাচন ও বিচারিক কমিটির কাছে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ দায়ের করেন মাকসুদা বেগম নামে এক নারী সমর্থক। অভিযোগে বলা হয়- মুজাহিদ বেগের কর্মী হিসেবে লিফলেট নিয়ে চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বেলতলা এলাকায় প্রচারণাকালে স্থানীয় কৃষকদল নেতা কামরুল হাসান ফিরোজের নেতৃত্বে হেনস্তা করা হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত