বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।শুক্রবার দুপুরে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জেলা ডিবির সাত সদস্যের একটি দল ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযুক্তদের একজন সন্দেহভাজন মাদক পুকুরে ফেলে দেন। আরও পড়ুন , মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরুর হাট ইজারা ও আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ পরে সেটি উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়।“হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এ ঘটনায় ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল চন্দ্র গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত চারজনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের সবার বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।আরও পড়ুন , দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু