দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ধর্মঘট স্থগিতের ঘোষণা, স্বস্তি ফিরল চট্টগ্রাম বন্দর

এক সপ্তাহের জন্য ধর্মঘট স্থগিত করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

এক সপ্তাহের জন্য ধর্মঘট স্থগিত করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার রাত সাড়ে ১২টায় সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।এরপর সোমবার সকাল থেকে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ ৫ সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে আবার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে আন্দোলনকারী ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। রোববার রাতে আটক করার পর সোমবার তাদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তারা হলেন-শামসু মিয়া টুকু, আবুল কালাম আজাদ, রিপন, আশাবুল ও আনোয়ার হোসেন।

আরো পড়ুন , দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষই একমাত্র ভরসা

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ পর্যন্ত কয়েক দফায় কর্মবিরতি পালনের পর রোববার থেকে লাগাতার কর্মসূচি শুরু করে সংগ্রাম পরিষদ। এ ঘটনায় ১৪ কর্মচারীকে বরখাস্ত, ১৫ জনের বাসা বরাদ্দ বাতিল, বদলি, বিদেশ যেতে নিষেধাজ্ঞা ও সম্পদের তদন্ত এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। এমন প্রেক্ষাপটে রোববার নির্বাচনের আগে ইজারা চুক্তি হচ্ছে না বলে জানান বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এরপর রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিষয় : স্থগিত ধর্মঘট ‘চট্টগ্রাম বন্দর স্থগিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ধর্মঘট স্থগিতের ঘোষণা, স্বস্তি ফিরল চট্টগ্রাম বন্দর

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এক সপ্তাহের জন্য ধর্মঘট স্থগিত করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার রাত সাড়ে ১২টায় সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।এরপর সোমবার সকাল থেকে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ ৫ সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে আবার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে আন্দোলনকারী ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। রোববার রাতে আটক করার পর সোমবার তাদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তারা হলেন-শামসু মিয়া টুকু, আবুল কালাম আজাদ, রিপন, আশাবুল ও আনোয়ার হোসেন।

আরো পড়ুন , দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষই একমাত্র ভরসা

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ পর্যন্ত কয়েক দফায় কর্মবিরতি পালনের পর রোববার থেকে লাগাতার কর্মসূচি শুরু করে সংগ্রাম পরিষদ। এ ঘটনায় ১৪ কর্মচারীকে বরখাস্ত, ১৫ জনের বাসা বরাদ্দ বাতিল, বদলি, বিদেশ যেতে নিষেধাজ্ঞা ও সম্পদের তদন্ত এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। এমন প্রেক্ষাপটে রোববার নির্বাচনের আগে ইজারা চুক্তি হচ্ছে না বলে জানান বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এরপর রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত