দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষই একমাত্র ভরসা

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে তালা-কলারোয়াকে নতুন করে গড়তে দিন। সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে চাই। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন। প্রতিটি মানুষের কর্মসংস্থান, 

বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কলারোয়া ফুটবল ময়দানে বিএনপি আয়োজিত সর্বশেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

আরো পড়ুন , ভোটাধিকার রক্ষায় রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি : মির্জা আব্বাস

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এই ময়দানে এসেছিলেন। তার স্মৃতি বিজড়িত এ ময়দানে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আমরা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই। সকল প্রকার সন্ত্রাস-চাঁদাবাজি সমূলে নির্মূল করতে চাই। আপনাদের এই সন্তানের আহ্বানে সাড়া দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতবার এই কলারোয়ায় এসেছিলেন।

 শহিদ জিয়া ও খালেদা জিয়ার উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। 

বিষয় : নিরাপত্তা দেশবাসী আকাঙ্ক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষই একমাত্র ভরসা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে তালা-কলারোয়াকে নতুন করে গড়তে দিন। সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে চাই। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন। প্রতিটি মানুষের কর্মসংস্থান, 

বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কলারোয়া ফুটবল ময়দানে বিএনপি আয়োজিত সর্বশেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

আরো পড়ুন , ভোটাধিকার রক্ষায় রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি : মির্জা আব্বাস

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এই ময়দানে এসেছিলেন। তার স্মৃতি বিজড়িত এ ময়দানে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আমরা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই। সকল প্রকার সন্ত্রাস-চাঁদাবাজি সমূলে নির্মূল করতে চাই। আপনাদের এই সন্তানের আহ্বানে সাড়া দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতবার এই কলারোয়ায় এসেছিলেন।

 শহিদ জিয়া ও খালেদা জিয়ার উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত