রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুল প্রামানিক (২০), ইরান প্রামানিক (২২), নয়ন মোল্লা (২০), মো. রাব্বি হোসেন (২২) ও মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)। তাঁরা সবাই উপজেলার বাগমারা ও মেঘনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা ৫ নম্বর মামলার (জিআর নম্বর ১৯৬/২৫) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় মামলাটি করা হয়।
আরও পড়ুন,বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র্যালি ও আলোচনা সভা
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাহাদুরপুর ইউনিয়নের সক্রিয় কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁরা তদন্তাধীন রয়েছেন। ওসি আরও জানান, গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া বিগত সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগও রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
বিষয় : কর্মী ছাত্রলীগের পাঁচ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬