বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে দিরাই বাজার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।র্যালি শেষে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, “বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের শিক্ষা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। বিএনপির নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, “দিরাই-শাল্লার মানুষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। দলীয় নেতাকর্মীদেরও মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের কথা শুনতে হবে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে।
আরও পড়ুন,সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ১৪ জন পেলেন ১৪ লাখ টাকার সুদমুক্ত ঋণ
সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভিন আক্তার বলেন, “আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে আছেন—এই পারস্পরিক ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি। দিরাই-শাল্লার মানুষের সুখে-দুঃখে আমরা পাশে থাকতে চাই। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার বলেন, “বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। দলের সাংগঠনিক শক্তি বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার বলেন, “দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমেই একটি রাজনৈতিক সংগঠন শক্তিশালী হয়। আলোচনা সভায় বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় দিরাই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয় : দিরাই বিপ্লব ও সংহতি দিবস

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬