দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ১৪ জন পেলেন ১৪ লাখ টাকার সুদমুক্ত ঋণ

জাতীয় সমবায় দিবস
জাতীয় সমবায় দিবস
ছবি: জাতীয় সমবায় দিবস

‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা ও তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরায় সমবায় মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, তালায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।

আরও পড়ুন,টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. জাফর ইকবাল, নবদিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। দিবস উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলায় ১৩টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত সবজি, গার্মেন্টস পণ্য, হস্ত ও কুটিরশিল্পের সামগ্রী প্রদর্শন করেন। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগ ও কর্মসংস্থানের সম্ভাবনাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় সুবিধাভোগী ১৪ জনের মধ্যে গাভি পালন ও দুগ্ধ উৎপাদনের জন্য মোট ১৪ লাখ টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী। এদিকে, একই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে তালা উপশহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন,গাজীপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ৫৫ তম সমবায় দিবস

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মো. কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান ও সম্পাদক গাজী জাহিদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক আকবর হোসেন এবং সমবায়ী মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায় ও মুসলিমা খাতুন।বক্তারা বলেন, সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পারলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সম্মিলিতভাবে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

বিষয় : দিবস সমবায় জাতীয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ১৪ জন পেলেন ১৪ লাখ টাকার সুদমুক্ত ঋণ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x