এক বছর পর বেতন বাড়ার আশায় ছিলেন কর্মীরা। কিন্তু প্রত্যাশিত বেতন বৃদ্ধি না করে কর্মীদের হাতে একটি করে উপহারের ব্যাগ তুলে দেয় একটি কোম্পানি। আর সেই ব্যাগের ভেতরে থাকা সামগ্রী দেখে হতবাক হয়ে পড়েছেন কর্মীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এ ঘটনা প্রকাশ্যে আসে। কোম্পানির এক কর্মী ব্যাগে থাকা সামগ্রীর ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।আরও পড়ুন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিরেডিটে প্রকাশিত ছবিতে দেখা যায়, কর্মীদের দেওয়া ব্যাগে ছিল একটি পানির বোতল, কয়েকটি পেন্সিল, মাত্র একটি চকলেট, কিছু আতশবাজি এবং স্কচটেপের মতো ছোট একটি খেলনা। ‘বিগসিটিমেকফ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয়, বার্ষিক বেতন বৃদ্ধির পরিবর্তে কর্মীদের এসব জিনিস দেওয়া হয়েছে।আরও পড়ুন, নতুন নিয়মে বিপাকে পশ্চিমবঙ্গের খামারিরাঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “এগুলো দেওয়ার চেয়ে কিছু না দিলেই ভালো হতো।” আরেকজন লিখেছেন, “এ ধরনের কোম্পানি কর্মীদের সম্মান করে না। চাকরি ছাড়ার সময় এমন প্রতিষ্ঠানের জন্য দুই সপ্তাহের নোটিশ দেওয়ারও প্রয়োজন নেই।”আরও পড়ুন, নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নয় ওয়াশিংটন, ফের হামলার হুঁশিয়ারিআরেকজন ব্যবহারকারী তার মায়ের অভিজ্ঞতা তুলে ধরে জানান, একটি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা লাখ লাখ ডলার বোনাস পেলেও সাধারণ কর্মীদের মাত্র একটি করে চিপসের প্যাকেট দেওয়া হয়েছিল। ঘটনাটি কর্মীদের প্রাপ্য মূল্যায়ন, কর্মপরিবেশ এবং করপোরেট সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।