দৈনিক সংবাদ দিগন্ত

এনপিএলে বাংলাদেশের ১০ ক্রিকেটারের পারফরম্যান্স

নেপাল প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে দারুণ সময় পার করছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তরুণ আরিফুল ইসলাম ও সাইফ হাসান। অন্যদিকে বল হাতে উইকেট শিকারে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। নেপালের রাজধানী কাঠমান্ডুর কীর্তিপুরে চলছে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ১০ ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বীকৃতি পাওয়া এবারের আসরে খেলছেন ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারাও। যুক্ত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন আরিফুল ইসলাম। কর্নালি ইয়াকসের হয়ে তিন ম্যাচে ১১৯ রান করেছেন তিনি। 

আরও পড়ুন,এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

১৮৮ দশমিক ৮৮ স্ট্রাইকরেটের এই পারফরম্যান্সে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে জনকপুর বোল্টসের হয়ে তিন ম্যাচে ১১২ রান করেছেন সাইফ হাসান। সর্বশেষ ম্যাচে খেলেছেন ৭১ রানের দুর্দান্ত ইনিংস। পাশাপাশি বল হাতে নিয়েছেন চারটি উইকেট। সাকিব আল হাসান পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে চার ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৯ রান। তবে বল হাতে নিয়েছেন চার উইকেট। একই দলের মেহেদী হাসানের সংগ্রহ ৬৬ রান ও দুটি উইকেট। অন্যদিকে আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডলরা এখনো নিজেদের সেরা পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন।লিগ পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। ফলে সামনে রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের আরও সুযোগ।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ পারফরম্যান্স

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এনপিএলে বাংলাদেশের ১০ ক্রিকেটারের পারফরম্যান্স

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x