দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় আইনি ধাক্কা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো প্রায় ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই চেষ্টা ব্যর্থ হওয়ায় নির্বাচনের আগে বড় ধরনের ধাক্কা খেল রিপাবলিকান শিবির।ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এসব ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন এমন ব্যক্তিরা, যাঁদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এমনকি তাঁদের কেউ অবৈধভাবে ভোট দিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করে প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে। এতে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ডাকযোগে পাঠানো প্রায় ২০ হাজার ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন। 

আরও পড়ুন,আপুরেতে বিদ্রোহী ঘাঁটিতে হামলা, নিহত অন্তত ১৯

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। তাঁর দাবি, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করতে পারেন। ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাকেও তিনি এ ক্ষেত্রে দায়ী করে আসছেন। তবে বিভিন্ন গবেষণা ও অঙ্গরাজ্য সরকারের নিরীক্ষায় দেখা গেছে, অ-মার্কিন নাগরিকসহ ভোটার নন এমন ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এদিকে যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্র্যাটদের ২১৪টি আসন রয়েছে। অন্যদিকে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে, নাকি ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে। ফলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : ট্রাম্প যুক্তরাষ্ট্র ধাক্কা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় আইনি ধাক্কা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x