ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় রাত দুইটার দিকে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের পেছনে ঢাকাগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে ট্রাক চালক ওমর ফারুক ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় তার সহযোগী গুরুতর আহত হয়েছেন এবং ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরো পড়ুন , আড়াইহাজারে পারিবারিক সংঘর্ষে আহত তিন সন্তান শোকে মৃত্যু বাবার মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা ট্রাকটির গতি বেশি হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বগুড়া জেলার ডোমন পুকুর গ্রামের ইউনুছ আলীর ছেলে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করেছে এবং লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।