দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর বিভাগদী এলাকার পুরাতন বাজার জামে মসজিদের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন,  তৃতীয় শ্রেণির ছাত্রীকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা নারী আটক

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সোহেল হাওলাদারের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সোহেল হাওলাদার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকার মৃত শামছুল হক হাওলাদারের ছেলে। থানার ওসি মো.জহিরুল আলম জানান তার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালকিনি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিষয় : ইয়াবা মাদকবিরোধী_অভিযান একাধিক মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর বিভাগদী এলাকার পুরাতন বাজার জামে মসজিদের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন,  তৃতীয় শ্রেণির ছাত্রীকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা নারী আটক

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সোহেল হাওলাদারের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সোহেল হাওলাদার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকার মৃত শামছুল হক হাওলাদারের ছেলে। থানার ওসি মো.জহিরুল আলম জানান তার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালকিনি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x