দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো অপরাধীর ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় আগস্ট ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।আইজিপি কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন। মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে কমিউনিটি পুলিশিং কার্যকরভাবে ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও  পড়ুন, পিপিএমের মুকুট মাথায় নিয়ে কোতোয়ালীর কমান্ডে ওসি জাহেদুল কবির

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। পূজাকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচার রোধে পুলিশ সদস্যদের সতর্ক থাকার কথাও বলেন তিনি।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাং সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।পাশাপাশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সভায় আগস্ট মাসের গুরুত্বপূর্ণ অপরাধ, মামলা তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা, পুলিশ আক্রান্ত, অপহরণ, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ পরিস্থিতি ও আইনগত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিষয় : নির্দেশ চাঁদাবাজি অপরাধী নির্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী: আইজিপি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x