দৈনিক সংবাদ দিগন্ত

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মূল হোতাসহ ৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল-এ চাঁদা দাবির ঘটনায় মূল হোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মূল আসামি মঈন উদ্দিন মঈনসহ আরও ছয়জন সহযোগী। অন্যদের মধ্যে রয়েছেন— মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান এবং রুবেল।আরও পড়ুন, শেরেবাংলায় ইসমাইলের ছত্রছায়ায় অবৈধ হোটেল বাণিজ্য?র‌্যাব জানায়, গত ১০ এপ্রিল একদল ব্যক্তি হাসপাতালের ভেতরে গিয়ে চাঁদা দাবি করে এবং হাসপাতালের সামনে মব সৃষ্টির চেষ্টা চালায়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই বিষয়টি আমলে নিয়ে র‌্যাব তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল হোতা মঈন উদ্দিন মঈনকে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার অন্যান্য সহযোগীদেরও আটক করা হয় বলে জানানো হয়।আরও পড়ুন, উত্তরায় ‘হোটেল গ্রান্ট প্লাজা’ এক অন্ধকার জগৎ, নারী সিন্ডিকেটের ভয়াবাহতা এর আগে হাসপাতালটির অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নিজেদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মূল হোতাসহ ৭ জন গ্রেপ্তার