দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদাবাজি করলে কাউকে ছাড় নয়, পুলিশকে আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।
ছবি: আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।

বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। পুলিশ সদস্যদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ব্যক্তিরা বিএনপির জন্য জঞ্জাল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের

 জনগণের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তাঁরা জোর দিয়ে বলতে পারেন, তাঁদের মন্ত্রী পয়সা খান না। একজন মানুষ কতটা সৎ, তা বোঝা যায় যখন তাঁর অসৎ হওয়ার সুযোগ থাকে—এমন মন্তব্যও করেন তিনি। নিজের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, ২০০৫ সালে খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে এসেও কেউ তাঁকে অর্থের বিনিময়ে কিনতে পারেনি। তিনি আরও বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্ক থাকুক, সেটিও তিনি চান না। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আইনমন্ত্রী।

বিষয় : চাঁদাবাজি ছাড় কাউকে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চাঁদাবাজি করলে কাউকে ছাড় নয়, পুলিশকে আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x