দৈনিক সংবাদ দিগন্ত

সরকারের সঙ্গে সংলাপে এনসিপিকেও চায় জামায়াত

সরকারের সঙ্গে সংলাপ
সরকারের সঙ্গে সংলাপ
ছবি: সরকারের সঙ্গে সংলাপ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আরও পড়ুন,গণতন্ত্রের সংকটের কারণ প্রাতিষ্ঠানিক দুর্বলতা: রিজভী 

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও তাদের সঙ্গে থাকবে বলে জানিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ১১ দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে বসার বিষয়ে তারা অনড়। পাশাপাশি নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাবও জানানো হয়েছে। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, সংলাপের ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। এটি বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। সেখানেও ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।এই দুই সংলাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে।

বিষয় : এনসিপি জামায়াত সংলাপ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সরকারের সঙ্গে সংলাপে এনসিপিকেও চায় জামায়াত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x