দৈনিক সংবাদ দিগন্ত

দূতাবাসে আটক করলেই কি দেশে ফেরানো সম্ভব?

শেখ হাসিনা ।
শেখ হাসিনা ।
ছবি: শেখ হাসিনা ।

বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এমন বক্তব্যের পর দূতাবাসের আইনি ক্ষমতা ও কূটনৈতিক দায়মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, দূতাবাস নিজে কোনো পুলিশি বা বিচারিক কর্তৃপক্ষ নয়। কাউকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হলে স্বাগতিক দেশের আইন ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের দিল্লিসহ বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনোটিতে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁর ভাষ্য, বাংলাদেশের মিশনগুলোকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। শেখ হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তাঁর এক মুখপাত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের

দেশে ফেরার জন্য তিনি বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফেরত চেয়েছেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অনেকে ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের ৮ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়। সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানের মতে, দূতাবাসে কাউকে আটকে রাখা হলেও স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। দূতাবাসের নিজস্ব পুলিশি ব্যবস্থা বা গ্রেপ্তার কার্যকর করার মতো লোকবল নেই। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদও বলেছেন, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্সে দূতাবাসের দায়িত্ব ও ক্ষমতার মধ্যে কাউকে গ্রেপ্তারের বিধান নেই। দূতাবাস কোনো বিচারালয় বা কারাগার নয়।

আরও পড়ুন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

 গ্রেপ্তার ও আটক সাধারণত সংশ্লিষ্ট দেশের আইন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কার্যকর হয়। ভিয়েনা কনভেনশনের তৃতীয় অনুচ্ছেদে কূটনৈতিক মিশনের দায়িত্ব হিসেবে নিজ দেশের প্রতিনিধিত্ব, নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, স্বাগতিক সরকারের সঙ্গে আলোচনা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে। সেখানে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা উল্লেখ নেই। মাহফুজুর রহমান বলেন, স্নায়ুযুদ্ধের সময় বিদেশের মাটিতে গোপন তৎপরতার মাধ্যমে কাউকে আটক করে নিজ দেশে নেওয়ার নজির থাকলেও এ ধরনের কাজে সাধারণত স্বাগতিক দেশের সম্মতি বা সহযোগিতা প্রয়োজন হয়েছে। তাঁর মতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যটি কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; এটি হয়তো প্রতিপক্ষকে সতর্ক বা ভীত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, দূতাবাসে কাউকে আটকে রাখার বিষয়টি স্বাগতিক দেশের অবস্থান ও সহযোগিতার ওপর নির্ভর করবে। অন্যদিকে দূতাবাসের ভেতরে হত্যাকাণ্ডের নজিরও রয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা করা হয়, যা পরে সৌদি আরব স্বীকার করে।

বিষয় : আটক ফেরানো দূতাবাসে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দূতাবাসে আটক করলেই কি দেশে ফেরানো সম্ভব?

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x